ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঢাকা-মাওয়া মহাসড়কে গাছ ফেলে ডাকাতি টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, কমিটি বিলুপ্ত ঘোষণা টেকনাফের গভীর সমুদ্রে ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ ১০ পাচারকারী আটক মোরেলগঞ্জে জমিতে ধান রোপণ নিয়ে বিরোধ, হামলার অভিযোগে বিক্ষোভ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশকে ফাঁসাতে গিয়ে নিজেই মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক পরিচয়দানকারী মোল্লা শাওন পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী অনুমতি ছাড়াই সমাজসেবার প্রকল্প ঘর ভাঙার অভিযোগ, মালামাল সরিয়ে নেওয়ার দাবি

ঢাকা-মাওয়া মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

গাছ ফেলে ডাকাতি | প্রতীকী ছবি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ও ভোর ৫টায় শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেনের হাঁসাড়া এলাকায় রাত ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল রাস্তার পাশ থেকে গাছ কেটে ব্যারিকেড তৈরি করে। এ সময় একটি পিকআপ ভ্যান ও দুটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে চালক, সহকারী ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। খবর পেয়ে রাস্তার পূর্ব পাশে অবস্থিত হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। পরে ভোর ৫টার দিকে একই স্থানে একই কৌশলে একটি সিএনজি ও একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ডাকাতি হয়।

স্থানীয়রা আরও জানায়, এই স্থানে গত ১ বছরে অন্তত ১০ থেকে ১২ বার এমন ডাকাতির ঘটনা ঘটেছে।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, গাছ ফেলে ডাকাতির চেষ্টা হয়েছিল। হাইওয়ে পুলিশ পৌঁছানোয় ডাকাতি করতে পারেনি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

জনপ্রিয়

ঢাকা-মাওয়া মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

ঢাকা-মাওয়া মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

আপডেট : ৪৮ মিনিট আগে