ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে জমিতে ধান রোপণ নিয়ে বিরোধ, হামলার অভিযোগে বিক্ষোভ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশকে ফাঁসাতে গিয়ে নিজেই মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক পরিচয়দানকারী মোল্লা শাওন পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী অনুমতি ছাড়াই সমাজসেবার প্রকল্প ঘর ভাঙার অভিযোগ, মালামাল সরিয়ে নেওয়ার দাবি পিরোজপুরে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান কমব্যাট স্পোর্টসের বিশ্বমানচিত্রে বাংলাদেশ: নতুন দিগন্ত উন্মোচন করলো ‘জেডএফসি রাজধানীতে জঙ্গি সন্দেহে আটক ২৩ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক
ব্রিজ ভেঙে আহত ৪

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সরকারি খাল দখলমুক্ত করার লক্ষ্যে পিরোজপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে এ অভিযান শুরু হ।

অভিযানের অংশ হিসেবে পৌরসভার শিকারপুর এলাকার নাপিতখালী খাল, পুলিশলাইন সড়কের কুমারখালী খাল এবং পিটিআই-বৌদ্ধপাড়া সংলগ্ন খালে অবৈধ দখল উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

এতে জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, দি-পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, পজেটিভ পিরোজপুরের সভাপতি হাবিবুর রহমানসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণকারীদের নিজ দায়িত্বে দখলমুক্ত করার আহ্বান জানান তিনি। অন্যথায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

পরে পিটিআই-বৌদ্ধপাড়া সংলগ্ন খালের মোহনা পরিদর্শন শেষে ফেরার সময় একটি পুরোনো ব্রিজ ভেঙে পড়ে। এতে পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার সুপতি হালদার চঞ্চল, পজেটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার, সংগঠনের সহসভাপতি জুবায়ের আল মামুন ও সমাজসেবী গাজী কামরুজ্জামান শুভ্র আহত হন।

আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে জেলা প্রশাসক আবু সাঈদ ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চলছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে জমিতে ধান রোপণ নিয়ে বিরোধ, হামলার অভিযোগে বিক্ষোভ

ব্রিজ ভেঙে আহত ৪

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : এক ঘন্টা আগে