ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ পুলিশকে ফাঁসাতে গিয়ে নিজেই মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক পরিচয়দানকারী মোল্লা শাওন পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী অনুমতি ছাড়াই সমাজসেবার প্রকল্প ঘর ভাঙার অভিযোগ, মালামাল সরিয়ে নেওয়ার দাবি পিরোজপুরে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান কমব্যাট স্পোর্টসের বিশ্বমানচিত্রে বাংলাদেশ: নতুন দিগন্ত উন্মোচন করলো ‘জেডএফসি রাজধানীতে জঙ্গি সন্দেহে আটক ২৩ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক প্রবীণ সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের প্রয়াণ, জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক

পিরোজপুরে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান

বাংলাদেশ দলিল লেখক সমিতি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ‘দলিল লেখক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুর শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা এবং সাত দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব ও পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমিতির যুগ্ম মহাসচিব ও পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুকুল আজম লিটন।

অনুষ্ঠান পরিচালনা করেন সাব-রেজিস্ট্রি অফিস, ইন্দুরকানির দলিল লেখক মো. ফেরদৌস গাজী। সমাবেশে বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন হলেও এর অজুহাতে দীর্ঘদিনের পেশাজীবী দলিল লেখকদের পেশা থেকে সরিয়ে দেওয়া যাবে না। তারা দলিল লেখকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সমিতির সাত দফা দাবির মধ্যে রয়েছে, দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী চালু করা এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারও মাধ্যমে দলিলের মুসাবিদা বা রেজিস্ট্রেশনের জন্য দলিল দাখিল বন্ধে প্রজ্ঞাপন জারি করা। এ ছাড়া থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিকে দলিল লেখার লাইসেন্স না দেওয়া, সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ, পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুতের কারণে দলিল লেখক বা মুসাবিদাকারীকে আসামি না করা এবং ‘দলিল লেখক কাউন্সিল’ গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে বাংলাদেশ দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফাসহ পিরোজপুর সদর, নাজিরপুর, মঠবাড়িয়া, ভাণ্ডারিয়া, কাউখালী, স্বরূপকাঠীসহ বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. মাসুম মামুন।

জনপ্রিয়

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ভোলায় নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

পিরোজপুরে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান

আপডেট : ৪ ঘন্টা আগে