ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪ বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপিত ​ গাড়ির ধোঁয়া ও নির্মাণের ধুলায় বিষাক্ত হচ্ছে ঢাকার বাতাস প্রদীপের আলোয় দূর হবে অন্ধকার, মা কালীর আরাধনায় জাগবে শুভশক্তি টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী শীতের আমেজে প্রাকৃতিক সৌন্দর্য পিপাসু পর্যটকদের ডাকছে কুইন আইল্যান্ড ভোলা মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপিত ​

​বাগেরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে স্বাধীনতা উদ্যানের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উড়িয়ে দিবসের সূচনা করা হয়।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর শহরের স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসক গোলাম মোহাঃ বাতেনের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​

সভায় আরও বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাবিহা মেহেবুবা, বাগেরহাট জেলা সমবায় কর্মকর্তা এস এম আনিছুর রহমান, বাগেরহাট জেলা সমবায় ব্যাংক লি.-এর সভাপতি ইয়ামিন আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু প্রমুখ।

​

বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অপরিসীম। সততা ও নিষ্ঠার সাথে সমবায় সমিতিগুলো পরিচালনা করা গেলে অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি আত্মনির্ভরশীল ও সুখী সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা।

​

এছাড়া সমবায় দিবস উপলক্ষে স্বাধীনতা উদ্যানে সমবায় পণ্যের মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ১০টি স্টলে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা।

জনপ্রিয়

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪

বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপিত ​

আপডেট : এক ঘন্টা আগে