ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে: রাষ্ট্রপতি সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা সংকটে ইউনূস সরকারের ভূমিকা তদন্তে তিন সদস্যের কমিশন তারেক রহমানের মোংলা সফর: জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমঝোতা স্মারক স্বাক্ষর পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শহীদ জিয়ার শিক্ষাদর্শন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রেজাবুদ্দৌলা চৌধুরীর টেকনাফে এসআরবি-১৫-এর অভিযানে ১১ লাখ ইয়াবা ও ৫টি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখা ও তাঁকে স্বাগত জানাতে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে যাত্রা করেছেন জিউধরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক থানা বিএনপির সহ-সভাপতি কেএম মহিউদ্দিন রিপন।

সাবেক চেয়ারম্যান খান মোজাম্মেল হকের সুযোগ্য সন্তান কেএম মহিউদ্দিন রিপনের নেতৃত্বে কয়েক শতাধিক মোটরসাইকেল, বাস ও ট্রাকযোগে নেতাকর্মীরা এ যাত্রায় অংশ নেন। এ সময় তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

কেএম মহিউদ্দিন রিপন জানান, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি একনজর দেখা এবং তাঁকে স্বাগত জানানোর প্রত্যাশা থেকেই নেতাকর্মীদের নিয়ে তাঁর এই যাত্রা।

দলীয় নেতাকর্মীদের এমন অংশগ্রহণকে কেন্দ্র করে মোরেলগঞ্জের স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর বাগেরহাট সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোংলা বন্দরের ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত দুটি মেগা প্রকল্পের উদ্বোধন করে তিনি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে খুলনা জেলা স্টেডিয়ামে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, সিজন-২’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

জনপ্রিয়

মাদ্রাসাছাত্র আরিফ হত্যা মামলা: কারাগারে ডিবিসি চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে মোরেলগঞ্জ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাগেরহাটে কেএম মহিউদ্দিন রিপন

আপডেট : এক ঘন্টা আগে