ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমানের গণসংযোগ, লিফলেট বিতরণ সাতক্ষীরার আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বাসে আগুন ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক, নিরাপত্তা জোরদারে দুই শতাধিক চেকপোস্ট জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যায় আটক ৩ ঢাকা-মাওয়া মহাসড়কে গাছ ফেলে ডাকাতি টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

মোরেলগঞ্জে জমিতে ধান রোপণ নিয়ে বিরোধ, হামলার অভিযোগে বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় গ্রামবাসী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও স্থানীয়রা ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

ভুক্তভোগী কৃষক আয়ুব আলী খান ও তার ভাই আবু হানিফ খানের অভিযোগ, বানিয়াখালী গ্রামের প্রায় ৩ বিঘা ফসলি জমি দীর্ঘদিন ধরে একই গ্রামের রুস্তুম আলী খান দখলে রেখেছিলেন। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে শালিস বৈঠকের মাধ্যমে জমি পরিমাপ করে আয়ুব আলী খান ও তার ভাইকে দখল বুঝিয়ে দেওয়া হয়।

তাদের অভিযোগ, শালিসের সিদ্ধান্তের পরও জমির একটি অংশে রুস্তুম আলী খান পুনরায় ধানের বীজ রোপণ করেন। এতে বাধা দিলে গত ৮ সেপ্টেম্বর সকালে রুস্তুম আলী খান, তার ছেলে ও কয়েকজন লোক আয়ুব আলী খানকে মারধর করেন বলে অভিযোগ করেন তারা। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

শনিবারের বিক্ষোভে ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. মোশাররফ হোসেন, ভুক্তভোগী আয়ুব আলী খান, আবু হানিফ খান, স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন হাওলাদার, মতিয়ার রহমান আকন ও আলী হোসেন হাওলাদারসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধান না হওয়ায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রুস্তুম আলী খানের ছেলে হাকিম খান। তিনি বলেন, জমি সঠিকভাবে পরিমাপ না করেই তাদের জমিতে জোরপূর্বক ধান রোপণ করা হচ্ছিল। এ নিয়ে বাধা দেওয়া হলেও কাউকে মারধর করা হয়নি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জনপ্রিয়

পিরোজপুরে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রবাসীর ভাইকে কুপিয়ে জখম

মোরেলগঞ্জে জমিতে ধান রোপণ নিয়ে বিরোধ, হামলার অভিযোগে বিক্ষোভ

আপডেট : ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬