ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু টেকনাফের নাজির হোসেন হত্যার আসামি রিদোয়ান গ্রেপ্তার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা আজ ​ ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদানির ইউনিট বন্ধ ও অভ্যন্তরীণ সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিং, ছুটির দিনেও চরম ভোগান্তি গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ট্যাংক দুর্ঘটনায় আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী মোরেলগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা পিরোজপুর সদরকে শিশুশ্রম ও ঝরে পড়া শিশুমুক্ত উপজেলা ঘোষণা পিরোজপুরে তার কাটার সময় যুবক আটক, বিভিন্ন মালামাল উদ্ধারের দাবি
মোবাইল কোর্টে ১১ জনের কারাদণ্ড

টেকনাফে সাঁড়াশি অভিযান, কুখ্যাত দুই ডাকাতসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের টেকনাফে অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে কুখ্যাত দুই ডাকাতসহ ওয়ারেন্টভুক্ত ও মামলার আসামিদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই অভিযানে অনলাইন জুয়া, পুলিশি কাজে বাধাদানসহ বিভিন্ন অপরাধে ১১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

োমঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত টেকনাফে ১৬ এপিবিএনের আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, র‌্যাব, বিজিবি, ব্যাটালিয়ন আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোট ১৩৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত ডাকাত আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট রয়েছে। অপর একটি অভিযানে একাধিকবারের প্রচেষ্টায় কুখ্যাত ডাকাত হাসান (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও দুটি ওয়ারেন্ট রয়েছে।

এ ছাড়া পুলিশ এসল্ট মামলার এজাহারনামীয় একজন আসামি এবং নিয়মিত মামলার আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান চলাকালে অনলাইন জুয়া, পুলিশি কাজে বাধাদানসহ বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, মোট পাঁচটি ওয়ারেন্ট তামিল, দুই মামলার আসামি গ্রেপ্তার এবং ১১ জনকে মোবাইল কোর্টে দণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থার আওতায় আনা হয়েছে মোট ১৫ জনকে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে।

জনপ্রিয়

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মোবাইল কোর্টে ১১ জনের কারাদণ্ড

টেকনাফে সাঁড়াশি অভিযান, কুখ্যাত দুই ডাকাতসহ গ্রেপ্তার ৪

আপডেট : ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬