ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর

টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

​কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী চেকপোস্টে যাত্রীবাহী মিনিবাসে তল্লাশি চালিয়ে ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

​

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে শীলখালী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
​আটক দেলোয়ার হোসেন টেকনাফ থানার ছোট হাবিবপাড়া গ্রামের মৃত শাহজাহানের ছেলে।

​

বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী মিনিবাস শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় এক যাত্রীর সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে ৭২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে ওই যাত্রী দেলোয়ার হোসেনকে আটক করা হয়।

​

জিজ্ঞাসাবাদে দেলোয়ার জানান, কক্সবাজার থেকে বিয়ারগুলো কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন। পরে মিনিবাসটিতে আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

​

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ​আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

আপডেট : ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬