ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

চাঁদাবাজির মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার ​

​

চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখ (৫২)-সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সালাম শেখকে ঢাকার একটি এলাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

​

গ্রেপ্তার অন্য তিনজন হলেন— কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।

​

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

​

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরের কুমারখালী এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন কদমতলা এলাকায় নির্মাণাধীন একটি বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে বালু ভরাটের কাজের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন। গত ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বালু সরবরাহের কাজ শুরু করেন।

​

এজাহারে অভিযোগ করা হয়েছে, কাজ শুরুর পর সালাম শেখ, জাকির হোসেনকে ওই কাজে অংশীদার করার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় প্রতি সিএফটি বালু সরবরাহের বিপরীতে এক টাকা করে চাঁদা দাবি করা হয়।

​অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালাম শেখসহ তাঁর সহযোগীরা কদমতলা থেকে ঘ্যানসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার বালু পরিবহনের পাইপ ক্ষতিগ্রস্ত করেন। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে।

​

এ ঘটনায় রোববার জাকির হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় সালাম শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করে।

​পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

চাঁদাবাজির মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৪ নেতা গ্রেপ্তার ​

আপডেট : ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬