ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস-২ সানির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: কাকন রানার ৬ দিনের রিমান্ড

প্রতীকী ছবি

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) প্রকৌশলী আবদুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্ল্যাকমেইলিং ও প্রতারণার অভিযোগে করা মামলায় কাকন রানা (৩৫) নামে এক ব্যক্তির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে আসামিকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মো. বিপুল হোসেন সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তার কাকন রানা প্রাথমিকভাবে ভুয়া আইডি খোলার কথা স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর এপিএস-২ প্রকৌশলী আবদুর রহমান সানি, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে তৈরি একাধিক ভুয়া ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়, এসব ভুয়া আইডি ব্যবহারের মাধ্যমে কী উদ্দেশ্যে অপরাধ সংঘটিত করা হয়েছে, এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না এবং তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা প্রয়োজন। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত অন্যান্য ডিজিটাল ডিভাইস ও সিম কার্ড উদ্ধারের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান।

মামলার অভিযোগে বলা হয়েছে, একটি অজ্ঞাতনামা চক্র ফেসবুকে ফেক প্রোফাইল তৈরি করে প্রধানমন্ত্রীর এপিএস-২ প্রকৌশলী আবদুর রহমান সানির ব্যক্তিগত নাম ও ছবি ব্যবহার করছিল। ওই আইডিগুলো থেকে বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ পাঠিয়ে নানা ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হতো। পরে এসব আইডি ব্যবহার করে সম্মানহানি, ব্ল্যাকমেইলিং ও প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আবদুর রহমান সানির পক্ষে মো. মইনুল ইসলাম রনি গত ২৩ আগস্ট রাজধানীর বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলা দায়েরের পর কাকন রানাকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট পরিচালনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত, প্রতারণার উদ্দেশ্য এবং ব্যবহৃত ডিজিটাল ডিভাইস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করা হবে।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস-২ সানির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা: কাকন রানার ৬ দিনের রিমান্ড

আপডেট : ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬