ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর

মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৪ কেজি গাঁজাসহ আটক ২

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।

​

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

​

অভিযানকালে মিত্রডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে মোঃ কাইয়ুম শেখকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
​

অন্যদিকে, দৈবজ্ঞহাটির নূরুল্লাপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে মোঃ দেলোয়ার শেখকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

​প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
​

স্থানীয়রা এই মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।​

জনপ্রিয়

মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৪ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট : ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬