ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

টেকনাফে বিজিবির জোড়া অভিযান, মিয়ানমারে পাচারের আগে ৩৩ বস্তা সার ও ২ নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩৩ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে দমদমিয়া বিওপির সদস্যরা প্রথমে রাত ১২টা ১০ মিনিটে জাদিমুড়া এলাকায় নাফ নদীর তীর থেকে একটি হস্তচালিত কাঠের নৌকাসহ মালিকবিহীন ১০ বস্তা সার জব্দ করেন।

এর মাত্র ১০ মিনিট পর, গোপন সংবাদের ভিত্তিতে ওমরখাল সংলগ্ন নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় আরও একটি হস্তচালিত কাঠের নৌকা এবং ২৩ বস্তা সার উদ্ধার করা হয়, যা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে বিজিবির দাবি।

দুটি অভিযানে মোট ৩৩ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৫৯ হাজার ৩০০ টাকা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে দেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত সার ও নৌকার বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

টেকনাফে বিজিবির জোড়া অভিযান, মিয়ানমারে পাচারের আগে ৩৩ বস্তা সার ও ২ নৌকা জব্দ

আপডেট : ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬