ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ভোলায় ড্রেজার-বাল্কহেড জব্দ, ১৫ জনের কারাদণ্ড

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর সংলগ্ন তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃত প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা বোরহানউদ্দিন থানার হাঁসের চর সংলগ্ন তেঁতুলিয়া নদীতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের দায়ে নৌযানগুলো জব্দ এবং জড়িতদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তদের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জব্দকৃত দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার স্বপন (৪৮), ভোলার বোরহানউদ্দিনের জাহাঙ্গীর আলম (২২), বরিশালের মেহেন্দিগঞ্জের মেহেদী হাসান (২৪) ও কবির হোসেন (৩৫), ভোলার দৌলতখানের আল-আমিন (২৬) ও আব্দুল বাসেদ (৫০), ভোলা সদরের রাসেল (৩২), সুমন (২০), নোমান (১৯), ইসমাইল (৩৫) ও রিয়াদ (২০), চরফ্যাশনের জসিম হাওলাদার (৪০), তজুমদ্দিনের মফিজুল (৫৫) এবং বরিশালের হিজলা উপজেলার আলমগীর (৪০) ও রাসেল (২৫)।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন বৃদ্ধি পেয়ে ফসলি জমি ও মানুষের বসতভিটা মারাত্মক হুমকির মুখে পড়ে। বালুখেকোদের হাত থেকে কৃষিজমি ও জনবসতি রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

ভোলায় ড্রেজার-বাল্কহেড জব্দ, ১৫ জনের কারাদণ্ড

আপডেট : ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬