ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ খানজাহান আলী মাজারের কুমিরের আক্রমণে নিহত, ফাতেমার মা পরিবারে ফিরল তিন বছর পর কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে–স্পীকার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক ৪ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধ: শিক্ষার্থীসহ ৫ জন আহত, থানায় মামলা দায়ের ভোলায় তরুণীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩ বাগেরহাটে দ‌লিত জন‌গো‌ষ্ঠীর উন্নয়নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবি নাগরিক ফোরামের কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আবুল মনসুর খান দীপক

টেকনাফ বাহারছড়ায় মদসহ আটক ২

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের বাহারছড়ার নোয়াখালী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার একটি দল। অভিযানের সময় একটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি করে প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের ২৯৯ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে নগদ ২ হাজার ৩৫০ টাকা, দুটি মোবাইল ফোন এবং মাদক পাচারে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, উপকূলীয় এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জনপ্রিয়

সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ

টেকনাফ বাহারছড়ায় মদসহ আটক ২

আপডেট : ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬