ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের চেষ্টা, হোয়াইক্যং চেকপোস্টে আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবাসহ সাংবাদিক পরিচয় ব্যবহারকারী এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও একটি আইফোন জব্দ করা হয়।

সোমবার (২৫ মে) বিকেলে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার (৫৬)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত সদস্যরা তল্লাশির জন্য সংকেত দেন। এসময় গাড়িচালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তল্লাশিতে বাধা সৃষ্টি করেন এবং চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে গাড়িটি আটক করতে সক্ষম হন।

এরপর বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরী’র সহায়তায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে পিছনের সিটের কভারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তল্লাশিকালে সাংবাদিক পরিচয়ে ব্যবহৃত দুটি ভুয়া আইডি কার্ডও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, হ্নীলা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের চেষ্টা, হোয়াইক্যং চেকপোস্টে আটক

আপডেট : ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬