ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

কোস্ট গার্ডের অভিযান মিয়ানমারগামী সিমেন্ট জব্দ, আটক ৩৩

যেসেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, ৩টি ফিশিং বোটসহ ৩৩ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী।

রোববার (১৭ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সারাদিনব্যাপী কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন এবং বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনক ৩টি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একইসঙ্গে পাচার কাজে ব্যবহৃত ৩টি বোট জব্দ এবং ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্ট বোঝাই করে তারা মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

কোস্ট গার্ড জানায়, চোরাচালান ও পাচারচক্রের মূলহোতাদের শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভোলার মনপুরার মোঃ হান্নান, মোঃ রিপন, আব্দুল হালিম ও মোঃ শিফন; লক্ষীপুরের রামগতির মোঃ জুয়েল, মোঃ রিয়াজ, মোঃ সবুজ, মোঃ সোলেমান ও আনোয়ার হোসেন; কক্সবাজারের মহেশখালীর জমির উদ্দিন, মোঃ ফারুক, সাহাবুদ্দিন ও মোঃ মনির; চট্টগ্রামের বাঁশখালীর মোঃ সরোয়ার, চন্দনাইশের মোঃ তৌহিদ, সন্দ্বীপের মোঃ শিপন ও আলাউদ্দিন, আকবর শাহ এলাকার মোঃ সোহাগ, মোঃ নাদিম, মোঃ জনি, মোস্তাকিন আরাফাত ও সাদ্দাম; মিরসরাইয়ের আব্দুল করিম ও মাঈনউদ্দীন; কুমিল্লার মোঃ শরিফ; সিলেটের কানাইঘাটের মোঃ ফাহাদসহ আরও অনেকে।

জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

কোস্ট গার্ডের অভিযান মিয়ানমারগামী সিমেন্ট জব্দ, আটক ৩৩

আপডেট : ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬