ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

টেকনাফে বিজিবির তিন অভিযানে ইয়াবা ও পিস্তল উদ্ধার, আটক ৩

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক ও অস্ত্র বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দিনভর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, দুপুরে হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে ব্যাটারির নিচে বিশেষ কৌশলে লুকানো ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক মো. খলিলুর রহমান (৩৮)কে আটক করা হয়েছে। তিনি কক্সবাজার সদর উপজেলার পূর্ব লাহাড়পাড়া এলাকার বাসিন্দা।

একইদিন সন্ধ্যায় শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে যাত্রী মো. আব্দুল হাই (৩৫) এর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক আব্দুল হাই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাসিন্দা।

এর কিছুক্ষণ আগে হোয়াইক্যং চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করা একটি সিএনজি আটক করে বিজিবি। পরে গাড়িটির চালকের সিটের ভেতর থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ হামিদ (৩৯)কে আটক করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার বাসিন্দা।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর ও মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

টেকনাফে বিজিবির তিন অভিযানে ইয়াবা ও পিস্তল উদ্ধার, আটক ৩

আপডেট : ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬