ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে সাজাপ্রাপ্ত ২৭ জন গ্রেফতার পাচারকারী আটক ৩

টেকনাফ মডেল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি, নিয়মিত মামলার আসামি, মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং পূর্ববর্তী মামলার আসামিসহ মোট ২৭ জনকে গ্রেফতার করেছে। একই সঙ্গে একটি মানব পাচার চক্রের ৩ জন সদস্যকেও আটক করা হয়েছে।

পুলিশ সুপার কক্সবাজার এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন থানার একাধিক কর্মকর্তা, যার মধ্যে ছিলেন এসআই (নিঃ) আব্দুস ছালাম-২, এসআই (নিঃ) সনজীব কান্তি নাথ, এসআই (নিঃ) মো. বেলাল হোসেন, এএসআই আনোয়ার হোসেন ও এএসআই ইব্রাহিম খলিলসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মোট ৯টি জিআর পরোয়ানার ৮ জন পলাতক আসামি, ১টি সিআর পরোয়ানার ১ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৫ জন, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৪ জন, নিয়মিত মামলার ৩ জন এবং পূর্ববর্তী মামলার ৬ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, একই দিনে টেকনাফ সদর ও সাবরাং এলাকায় পৃথক অভিযানে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দায়েরকৃত একটি মামলার ভিত্তিতে মানব পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. ইসমাইল (১৯), মো. ইব্রাহিম (২৬) ও মো. ফারুক (৩৫)। তাদের বিরুদ্ধে মামলা নং-২৯/২৬৮, তারিখ ১১/০৪/২০২৬, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর বিভিন্ন ধারায় মামলা চলমান রয়েছে।

গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে সাজাপ্রাপ্ত ২৭ জন গ্রেফতার পাচারকারী আটক ৩

আপডেট : ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬