ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ টেকনাফের গহীন পাহাড়ে র‍্যাবের সাঁড়াশি অভিযান, অপহৃত ৩ জন উদ্ধার বানারীপাড়ায় শোকের ছায়া: আর নেই প্রিয় শিক্ষক মিলন বন্ধু কুন্ডু টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ তরমুজ চাষে জৈব পদ্ধতিতে কৃষকের সাফল্য টেকনাফ হোয়াইক্যং ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ১ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন ডিএমপির ৩ থানার ওসি বদলি টেকনাফে বিশেষ অভিযানে ১৮ আসামি গ্রেপ্তার তেজগাঁওয়ে ‘জামিয়া ইসলামিয়া জমিরিয়া’র যাত্রা — ধর্মমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন

টেকনাফ হোয়াইক্যং ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ১

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

আটক ব্যক্তি হলেন– কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব মহিষকালীয়াপাড়া গ্রামের আব্দুর শুকুরের ছেলে দিলদার আহমেদ (৪২)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে খারাংখালী থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় সিএনজির ব্যাটারির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো কসটেপে মোড়ানো চারটি মিনি কাট উদ্ধার করা হয়। এসবের ভেতরে মোট ৮ হাজার পিস ইয়াবা ছিল।

এ ঘটনায় সিএনজি চালক দিলদার আহমেদকে আটক করা হয় এবং মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, খারাংখালী থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

উদ্ধার করা ইয়াবা, জব্দ সিএনজি ও আটক আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ

টেকনাফ হোয়াইক্যং ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক ১

আপডেট : ৮ ঘন্টা আগে