ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মাদক চালানের সশস্ত্র পাহারাদার আটক ৩

পহেলা বৈশাখকে কেন্দ্র করে জোরদার নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজন সশস্ত্র মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

সোমবার (১৪ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে টেকনাফ মডেল থানার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বড় মাদকের চালান হাতবদলের প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. রাশেদ ওরফে রাসেল (২৫), মো. সোহেল উদ্দিন ওরফে লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি বড় রামদা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা সীমান্ত দিয়ে আসা মাদকের বড় চালান নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করতেন। তাদের বিরুদ্ধে মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে।

র‍্যাব-১৫-এর এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, “পহেলা বৈশাখকে কেন্দ্র করে কোনো অপরাধচক্র যাতে সুযোগ নিতে না পারে, সে লক্ষ্যে আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেফতারকৃতরা বড় ধরনের মাদক চালানের নিরাপত্তায় নিয়োজিত ছিল। পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ ও দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মাদক চালানের সশস্ত্র পাহারাদার আটক ৩

আপডেট : ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬