ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পৃথক দুটি মামলায় যাবজ্জীবন ও ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) দিনব্যাপী টেকনাফ থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিঃ) মাধব মজুমদার ও এএসআই (নিঃ) কামরুল আরেফিনসহ একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে এসটি-১২১২/২০২২ ও জিআর-৫০১/২০২১ নম্বর মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড) আসামি মোহাম্মদ আব্দুল্লাহকে টেকনাফের শিলবনিয়া পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, দায়রা-৩৭০০/১৬ ও জিআর-১৪৫/১৬ নম্বর মামলায় ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) খেফায়েত উল্লাহকে উত্তর লেঙ্গুরবিল এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উভয় আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং তাদের বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দের কার্যক্রম চলমান রয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট : ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬