ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

এসি’র তামার পাইপ চুরি: চক্রের দুই সদস্য গ্রেফতার

পিরোজপুর শহরে গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন ভবনে স্থাপিত এয়ার কন্ডিশনার (এসি) থেকে তামার পাইপ চুরির ঘটনা বেড়ে গেছে। এ ঘটনায় সোমবার রাতে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো–শহরের নড়াইলপাড়া এলাকার আসগর শেখের ছেলে হৃদয় শেখ (১৫) ও মোহাম্মদ আলী সিকদারের ছেলে তালহা সিকদার।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চুরি করা বেশ কিছু তামার পাইপ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহে শহরের পাড়েরহাট সড়কের চৌমুহনী এলাকায় আশপাশের কয়েকটি বাসা ও একটি ক্লিনিক থেকে অন্তত ৮টি এসির তামার পাইপ চুরি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চক্রের সদস্যরা মাদকাসক্ত হওয়ায় এ ধরনের অপরাধে জড়িয়ে পড়েছে।

শহরের মাল্টি কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার অনিক কান্তি রায় জানান, মাত্র দুই দিনে তাদের ক্লিনিক থেকে চারটি এসির তামার পাইপ চুরি হয়। এতে প্রতিটি এসি পুনরায় সচল করতে প্রায় আট হাজার টাকা ব্যয় হয়েছে। আরেক ভুক্তভোগী, পিরোজপুর জেলা জজ আদালতের আইনজীবী মো. শাহ আলম জানান, কয়েকদিন আগে সকালে তার ভবনের ছাদ থেকে এসির পাইপ চুরির চেষ্টা করে এক ব্যক্তি। বিষয়টি টের পেয়ে তিনি বাধা দিলে চোরটি পালিয়ে যায়। তবে এর আগেই পাইপের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করে। পরে এসিটি অন্যত্র স্থানান্তর করতে গিয়ে তার প্রায় ১৪ হাজার টাকা খরচ হয়। চুরির ঘটনাগুলোর পর পিরোজপুর সদর থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে। এছাড়া শহরের সিআইপাড়া এলাকার ভুক্তভোগী রেখা বেগম, লোকমান সরদার ও রিকশাচালক কামরুল অভিযোগ করেন, চোরেরা ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। পুলিশ আরও জানায়, চোরেরা এসব তামার পাইপ ভাঙারি ব্যবসায়ীদের কাছে সর্বোচ্চ ৩০০ টাকায় বিক্রি করে থাকে।

এদিকে, সাম্প্রতিক সময়ে শহরে চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

এসি’র তামার পাইপ চুরি: চক্রের দুই সদস্য গ্রেফতার

আপডেট : ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬