ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২ টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের বাড়ি রাজশাহী এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

সুন্দরবনে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও দস্যুতার কাজে ব্যবহৃত মালামাল জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।

সোমবার (৩০ মার্চ) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের মোংলা উপজেলার সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই আস্তানা ধ্বংস করা হয়।

এসময় আস্তানা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ওয়াকি-টকি, ২৭টি প্লাস্টিকের ড্রাম, দুইটি সোলার প্যানেল, ২টি ব্যাটারি, ৪টি টর্চ লাইটসহ অন্যান্য আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস- অপরাজেয় বাংলা‘র নির্বাহী কর্মকর্তা লেঃ খালিদ সাইফুল্লাহ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও দস্যুতার কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

ঈদকে সামনে রেখে টেকনাফে জাল টাকার কারখানায় বিজিবির অভিযান, ৫১ লাখ টাকার জাল নোটসহ আটক ২

সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

আপডেট : ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬