ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি

কক্সবাজারের টেকনাফে একটি ‘ক্লুলেস’ হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতার দুজন হলেন– মো. রুবেল (২১) ও মো. হাসান ওরফে বাংলা (২৪)। তারা টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী ফাইয়ছ উদ্দিন ফয়েজ (২০)-এর মায়ের সমিতির ২০ হাজার টাকা লুটের উদ্দেশ্যে তারা তার ঘরে প্রবেশ করেন। এ সময় ফয়েজ দেখে ফেললে তাকে হত্যা করা হয়।

ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”

মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে ফাইয়ছ উদ্দিন হত্যা: গ্রেফতার ২, আদালতে একজনের স্বীকারোক্তি

আপডেট : ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬