ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান, নারীসহ আটক ৩

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন তাহমিনা আক্তারসহ তিন নারী। পরে তাদেরকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন–ময়মনসিংহের গৌরিপুর এলাকার রফিকুল ইসলাম দুর্জয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার মিষ্টি সুভাষ ও রাজধানী ঢাকার লালবাগের প্রবাসী মো. আকবর হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার। তিনি আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটক ওই নারী জানান, তার স্বামী সৌদি প্রবাসী। তিনি আওয়ামী লীগের একজন কর্মী। আওয়ামী লীগের পক্ষ থেকেই ৩ মেয়েকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। তিনি জানান, ‘জয় বাংলা স্লোগানে শ্রদ্ধা জানানো কি অপরাধ। বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছু করে নাই?’

ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে আসেন ওই নারী। পরে তিনি ‘জয় বাংলা স্লোগান দিয়ে স্মৃতিসৌধে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়।

এদিন দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে ওই ৩ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান।

আটককৃতরা আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান, নারীসহ আটক ৩

আপডেট : ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬