ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

টেকনাফের শীলখালীতে ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ শীলখালী এলাকায় প্রাইভেটকারে অভিনব কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

আটককৃত মোঃ শাহীন (১৮) কক্সবাজার জেলার টেকনাফ থানার মহেশখালী পাড়া গ্রামের আবুল ফয়েজের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি জানান, মঙ্গলবার (২৪ মার্চ) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ড্রাইভিং হুইলের কাপবোর্ডের পেছনে কালো কসটেপ দিয়ে মোড়ানো ১৪টি প্যাকেট থেকে মোট ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে প্রাইভেটকারের চালক মোঃ শাহীনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তা নিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আটক আসামি ও জব্দকৃত আলামত টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি সূত্রে জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীটি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার অঞ্চলের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

টেকনাফের শীলখালীতে ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১

আপডেট : ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬