ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৪ মামলায় জামিন

সংগৃহীত ছবি

হত্যা ও জালিয়াতির চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়মিত জামিন দিয়েছেন হাইকোর্ট। এসব মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার (৮ মার্চ) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে খায়রুল হকের জামিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, সারা হোসেন, মোতাহার হোসেন সাজু ও সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্যাহ আল মাহমুদ, নাহিদ হোসেন, মো. জহিরুল ইসলাম সুমন ও মো. আক্তারুজ্জামান।

আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নিয়মিত জামিন দিয়েছেন হাইকোর্ট। দুদকের মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুল বিচারাধীন। ফলে চার মামলায় জামিন হলেও আপাতত তার কারামুক্তি মিলছে না।

নিয়মিত জামিন বলতে কত দিনের জামিন বোঝায় জানতে চাইলে এই আইনজীবী বলেন, নিয়মিত জামিন বলতে অনির্দিষ্টকালের জামিনকে বোঝায়। তবে নিয়মিত জামিনের মেয়াদ থাকে মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল পর্যন্ত।

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৪ মামলায় জামিন

আপডেট : ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬