ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

হাইকোর্টে ‎রিটের মধ্যেই টেন্ডার আহ্বান – রোনালছে খেয়াঘাট ইজারা নিয়ে ক্ষোভ

  • আমির হোসেনঃ
  • আপডেট : ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১৮৪ ভিউ
প্রতীকী ছবি

ঝালকাঠি পৌরসভার রোনালছে খেয়াঘাটের ইজারা নিয়ে হাইকোর্টে রিট চলমান থাকা অবস্থায় নতুন করে দরপত্র আহ্বানের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝালকাঠি সদর উপজেলা নৌকামাঝি শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করে টেন্ডার প্রক্রিয়া স্থগিতের জোড় দাবি জানিয়েছেন।
‎

‎সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মো. সাইদুল ইসলাম, সহ-সভাপতি মো. বেলায়েত মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, প্রচার সম্পাদক মো. মাসুম মোল্লা, সদস্য নজরুল ইসলাম, আ. আলি তালুকদার, বারেক বেপারি, রুবেল বেপারী, আকব্বর আলি, নান্নু মীর, রশিদ হাওলাদার প্রমুখ।
‎
‎লিখিত বক্তব্যে জানানো হয়, বাংলা ১৪৩২ সালের জন্য রোনালছে খেয়াঘাটের ইজারা নিয়ে জটিলতা তৈরি হলে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হাইকোর্টে ৬৩২৭/২০২৫ নম্বর রিট দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। আদালতের আদেশ অনুযায়ী পেশাদার পাটনীরা খেয়াঘাটে যাত্রী পারাপার করে জীবিকা নির্বাহ করছেন বলেও দাবি করা হয়।

‎
‎কিন্তু মামলা নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও ঝালকাঠি পৌরসভা বাংলা ১৪৩৩ সালের জন্য নতুন করে দরপত্র আহ্বান করে এবং ৮ লাখ ৩৬ হাজার টাকা ইজারা মূল্য নির্ধারণ করে—যা তারা নীতিমালাবহির্ভূত বলে উল্লেখ করেন। ইউনিয়নের পক্ষ থেকে আগের তিন বছরের গড় ইজারার ওপর ১০ শতাংশ বৃদ্ধি করে ইজারা দেওয়ার আবেদন জানানো হয়েছিল বলেও দাবি করা হয়।

‎

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, পৌরসভায় বিষয়টি জানতে গেলে যুবদল সংশ্লিষ্ট কয়েকজন তাদের হুমকি দেন, মারধর করেন ও ১০ লাখ টাকা দাবি করেন। এ সময় ২ লাখ ৮৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও তোলা হয়। আহত একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানানো হয়।

‎
‎সংগঠনের পক্ষ থেকে রোনালছে খেয়াঘাটের চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টেন্ডার প্রক্রিয়া স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

হাইকোর্টে ‎রিটের মধ্যেই টেন্ডার আহ্বান – রোনালছে খেয়াঘাট ইজারা নিয়ে ক্ষোভ

আপডেট : ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬