সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগপত্র দিয়েছেন। নিজের পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে প্রধান বিচারপতির মাধ্যমে ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে। ২০২৪ সালের ২০ অক্টোবর থেকে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে বিচারপতি নাইমা হায়দারও ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ২ ফেব্রুয়ারি ই-মেইলের মাধ্যমে পাঠানো চিঠিতে নিজের পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে দেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে ২ বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে এর মধ্যে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ 



















