ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

নেছারাবাদে জমি ক্রয়ে প্রতারণা ও দখল না দেওয়ার অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় জমি ক্রয়ের পর প্রতারণা, দখল বুঝিয়ে না দেওয়া এবং হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম (৩৬) নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোঃ রফিকুল ইসলাম নেছারাবাদ উপজেলার জিলবাড়ী গ্রামের বাসিন্দা এবং মৃত আঃ জলিল মিয়ার ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিনি একই উপজেলার বিন্না গ্রামের মৃত আসমত আলী মোল্লার ছেলে আমির মাস্টারের কাছ থেকে ১৬ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর তিনি উক্ত স্থানে মাটি কাটা ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।পরবর্তীতে তিনি জানতে পারেন, দলিলে উল্লেখিত প্রকৃত জমির পরিবর্তে বিক্রেতা তাকে ভিন্ন একটি জমি দেখিয়ে সেখানে কাজ করতে অনুমতি দিয়েছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, দলিল অনুযায়ী নির্ধারিত জমিতে ঘর নির্মাণ ও দখল নিতে গেলে আমির মাস্টার এবং তার ভাই নূরুল হক মাওলানা তাকে গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়, ক্রয়কৃত জমিতে দখল বুঝিয়ে দিতে বিবাদীরা বাধা সৃষ্টি করছে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট জমিটি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোনারখোপ মৌজায় অবস্থিত। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ রফিকুল ইসলাম বলেন, তিনি তার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণ করলেও বর্তমানে সেখানে বসবাস করতে বাধা দেওয়া হচ্ছে। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের পাওয়া যায়নি। এ প্রসঙ্গে পিরোজপুর নেছারাবাদ (স্বরূপকাঠী) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

নেছারাবাদে জমি ক্রয়ে প্রতারণা ও দখল না দেওয়ার অভিযোগ

আপডেট : ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬