ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শামীম আটক

এএসইউ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও একটি মার্ডার মামলার আসামি শামীমকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা থেকে ৪টা পর্যন্ত বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন বাগেরহাট ২৩ আরই ব্যাটেলিয়ানের মেজর আশরাফ জামান ও লেফটেন্যান্ট জারিফের নেতৃত্বে বাগেরহাট সদর চিংড়ি গবেষণা ক্যাম্পের একটি দল। অভিযানে শামীমের বাসা থেকে ৫০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম, ৭টি দেশীয় অস্ত্র, ১টি খুর, নগদ ১ লাখ ৬০ হাজার ১০৮ টাকা, ৫টি মোবাইল ফোন, ৮টি সিসি ক্যামেরা, ১টি হার্ডডিস্কসহ মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ সময় শামীমের স্ত্রী মোসা. আদরী ও তার শাশুড়ি মোসা. মমতাজ বেগমকেও আটক করা হয়। আটক শামীম হোসেন (৩৮) নাগেরবাজার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বাগেরহাট থানায় একটি হত্যা মামলাসহ মোট দুইটি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক অবস্থায় এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানায় যৌথ বাহিনী।

এ বিষয়ে জানতে চাইলে, বাগেরহাট সদর থানার পরিদর্শক (অপারেশন) শহিদুল ইসলাম বলেন, শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শামীম আটক

আপডেট : ০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬