ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ৪ হাজার পিসসহ চালক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালীতে প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) শীলখালী অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তি টেকনাফ উপজেলার গোদার বিল গ্রামের বাসিন্দা মৃত রমজান আলীর ছেলে মোঃ জাহেদ হোসেন পুতু (৬৩)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ইঞ্জিনের নিচে লুকানো অবস্থায় কালো পলিথিনে মোড়ানো একটি পোটলা থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি জানান, ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছেন, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত গাড়ি এবং আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে, যা টেকনাফ ও উখিয়াবাসীর মাঝে স্বস্তি ও আস্থা সৃষ্টি করেছে।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ৪ হাজার পিসসহ চালক আটক

আপডেট : ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬