ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকার মাদক ও অস্ত্র জব্দ, আটক ২

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোহাম্মদ জুনায়েদ ওরফে মুন্না এবং তার সহযোগী রোহিঙ্গা নাগরিক হামিদুল্লাহকে আটক করা হয়।

আটকের পর তাদের দেহ ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ, একটি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড গুলি, ১২৬ পিস ইয়াবা, দুটি ওয়াকি-টকি সেট এবং কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক ও অস্ত্র চোরাচালান দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকার মাদক ও অস্ত্র জব্দ, আটক ২

আপডেট : ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬