ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে ৫০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ আটক এক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি পিস্তলসহ কুখ্যাত মাদক কারবারি মো. রফিক ওরফে বরমাইয়া রফিককে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জামাই বাজার সংলগ্ন এলাকায় সিএনজি যোগে প্রবেশের সময় সন্দেহভাজন রফিককে আটক করা হয়।

প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার না হলেও জিজ্ঞাসাবাদে সে জানায়, মাদকের চালানটি চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন একটি মাটির স্তুপের নিচে লুকিয়ে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করে নৌবাহিনী।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। থানা সূত্রে জানা গেছে, আটক রফিকের বিরুদ্ধে মাদক পাচার সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

নৌবাহিনী জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও মাদক দমনে বর্তমানে ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে ৫০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ আটক এক

আপডেট : ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬