কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















