ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লক্ষ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর অভিযানে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ জানুয়ারি ২০২৬) র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

টেকনাফ-কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের পাশে জনৈক কাদেরের জমিতে বর্গাচাষি মোহাম্মদ হাকিমের পানের বরজে মাটির নিচে পুঁতে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়।

আটককৃতের দেওয়া তথ্যমতে মাটির নিচ থেকে একটি সাদা পলিথিনের বস্তায় মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল ৫০টি করে বায়ুরোধক জিপারযুক্ত পলি ব্যাগ এবং প্রতিটি ব্যাগে ২০০ পিস করে মোট এক লক্ষ ইয়াবা ট্যাবলেট। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- মোহাম্মদ হাকিম (২৩), পিতা নুরুল ইসলাম, মাতা আনোয়ারা বেগম। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

জনপ্রিয়

এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লক্ষ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬