ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টাঙানো হলো গোলাম আযমকে জুতাপেটার ছবি কর্মসংস্থান ব্যাংকের নতুন ডিএমডি পারভীন আকতার মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান ভোলা-চরফ্যাশন মহাসড়কের ৭০ কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার গ্রিন ফোর্স বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ রাজারছড়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো মানব পাচারকারীদের ২০টি আস্তানা টেকনাফে নাফ নদীতে বিজিবির চিরুনি অভিযান

শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ৭ দিনের রিমান্ডে

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ১৭৬ ভিউ

সংবাদ360 ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪।

পৃথক দুটি হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই আদেশ দেন।
সকালে ভাষানটেক থানায় দায়ের করা হত্যা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আর রমনা থানায় দায়ের করা হত্যা মামলায় একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও লেখক শাহরিয়ার কবিরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।

প্রসঙ্গত, গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করেন এলাকাবাসী। পরে তাঁদের পুলিশে দেন তাঁরা। আর গতকাল মধ্যরাতে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় শাহরিয়ার কবিরকে।

জনপ্রিয়

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ৭ দিনের রিমান্ডে

আপডেট : ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪