ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত মুন্সিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নেতৃত্বে মিছিল, গ্রেপ্তার ৩১ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে জেলা কমিটির সঙ্গে মতবিনিময় হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে– আইনমন্ত্রী আইসিসিবির সুবিশাল পরিসরের ট্যুরিজম ফেয়ারে মিলবে পর্যটনের হাতছানি মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড মঠবাড়িয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ জোরদারের আহ্বান বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নিজেদের মেয়র প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ডাকসুর বর্তমান সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমকে দলটির প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জামায়াত একটি নির্বাচনমুখী দল হিসেবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। ইতোমধ্যে ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনগুলোতে মনোনয়ন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ঢাকার দুটি সিটিতেও সাংগঠনিকভাবে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং অফিশিয়ালি যথাসময়ে তা ঘোষণা করা হবে।

​উত্তর সিটি করপোরেশনের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসলামী ছাত্রশিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি সম্প্রতি বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ ও ‘ক্লিন ঢাকা’ কর্মসূচির মাধ্যমে রাজধানীর খাল পরিষ্কারের উদ্যোগ নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসেন।

​অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী তরুণ নেতা আবু সাদিক কায়েম ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ২০২৫ সালের সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই উদীয়মান নেতাকে সামনে রেখে দক্ষিণ সিটিতে তরুণ ভোটারদের সমর্থন আদায় করতে চায় দলটি। জ্যেষ্ঠ ও তরুণ নেতৃত্বের এই সমন্বয়ের মাধ্যমে জামায়াতে ইসলামী ঢাকায় নিজেদের নির্বাচনী অবস্থান শক্ত করার পরিকল্পনা করছে।

জনপ্রিয়

ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন

আপডেট : ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬