সংবাদ360 ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪।
পৃথক দুটি হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এই আদেশ দেন।
সকালে ভাষানটেক থানায় দায়ের করা হত্যা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আর রমনা থানায় দায়ের করা হত্যা মামলায় একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও লেখক শাহরিয়ার কবিরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
প্রসঙ্গত, গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করেন এলাকাবাসী। পরে তাঁদের পুলিশে দেন তাঁরা। আর গতকাল মধ্যরাতে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় শাহরিয়ার কবিরকে।
শিরোনাম:
টেকনাফে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ ও র্যালি
ভোলাবাসীর স্বপ্ন, গ্যাসভিত্তিক শিল্প-কারখানা দুই যুগেও গড়ে ওঠেনি
পিরোজপুরের নাজিরপুরে উন্নয়নবঞ্চিত সড়ক পরিদর্শন, তালিকা প্রস্তুত
টেকনাফে বিদেশি পিস্তল-গুলিসহ ৪ অস্ত্রধারী গ্রেপ্তার
মোরেলগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার
রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য
শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ৭ দিনের রিমান্ডে
-
নিউজ ডেস্ক - আপডেট : ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
- ১৯৪ ভিউ
জনপ্রিয়





















