ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​ নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য তেলবাহী ট্যাংকারের ধাক্কায় মোংলায় কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি অর্থাভাবে অনিশ্চিত এসএসসি, শুভকে সহায়তা করল এবিজি ফাউন্ডেশন মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে, নিহত কিশোর মফিজুল পিরোজপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ নবাগত জেলা প্রশাসকের সাথে জলঢাকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের পরিচিতি ও মতবিনিময়

রামপাল নাগরিক ফোরামের সভা ও প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত ​

​বাগেরহাটের রামপাল সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সদর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা এবং নাগরিক ফোরামের মূল্যায়নে ও ভবিষ্যৎ কর্মসূচী নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে সদর ইউনিয়নের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

​

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মোতাহার হোসেন মল্লিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, ইউপি সদস্য রোজিনা ইয়াসমিন, দীপ্তি রানি এবং আব্দুস সালাম। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, উপজেলা নাগরিক ফোরাম সদস্য সাবেরা সুলতানা তুলি এবং নারী নেত্রী ছবি রানী মন্ডল। সাংবাদিক ও স্বেচ্ছাসেবক কবির আকবর অনুষ্ঠান সঞ্চালনা করেন।

​সভায় নাগরিক প্রকল্পের মাধ্যমে রামপাল উপজেলা ও সদর ইউনিয়ন নাগরিক ফোরাম কর্তৃক বাস্তবায়িত কর্মসূচির সফলতা, সীমাবদ্ধতা এবং কীভাবে আগামীতে সাধারণ জনগণ ও দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে তাদের অধিকার প্রতিষ্ঠায়, নারী নির্যাতন প্রতিরোধে ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যেতে পারে এবং দাতা ও সহযোগী সংস্থাকে অবগত করা যেতে পারে—সে বিষয়ে ৩টি দলে দলীয় কাজ, সুপারিশমালা তৈরি ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন নাগরিক নেতৃবৃন্দ।

​

এ ছাড়া নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, স্বাস্থ্যসেবা এবং প্রাণিসম্পদ বিষয়ে সরকারি সেবার তথ্য সংগ্রহে সামাজিক নিরীক্ষাকারী নির্ধারণ, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল পালন, সংলাপ, লোকসংগীত ও পথনাটক এবং বিভিন্ন সামাজিক নিরীক্ষার রিপোর্ট প্রকাশে উপজেলা, ইউপি প্রশাসন, নাগরিক নেতা ও সেবাগ্রহীতাদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ ও উপজেলা পর্যায়ে গণশুনানি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

​

দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ (এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন) এবং মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে, ‘উই ক্যান’-এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে।

জনপ্রিয়

আপডেট : ৪৮ মিনিট আগে