ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত, ৬ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ টেকনাফে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৯ জাতীয় যুব দিবসে সফল আত্মকর্মী ও সংগঠকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ গণপূর্তে বদলির লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে: জাতীয় সাংবাদিক সংস্থায় গণপূর্তমন্ত্রী এবার এইচএসসিতে বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস পিরোজপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা বাগেরহাটের কাটাখালী গোলচত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ, নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি বাংলাদেশের গত ২২ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টা রোজি কমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের ধানসিঁড়ি হোটেল অডিটোরামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মকাণ্ডের কার্যকারিতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, সদস্য সচিব লাবিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান এবং জাতীয় যুবশক্তি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ইসতিয়াক হোসেন জামি উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বাগেরহাটের সামাজিক বাস্তবতা, তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিভিন্ন নাগরিক ইস্যু নিয়েও আলোচনা হয়।

এনসিপির নেতারা মনে করেন, এ ধরনের মতবিনিময় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে যোগাযোগ ও সংলাপের সুযোগ তৈরি করে। একই সঙ্গে বাগেরহাটের রাজনৈতিক পরিসরে এ বৈঠক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

মোরেলগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক এম এ জলিল স্ট্রোকজনিত অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

আপডেট : ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬