ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন বাগেরহাটে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ প্রবাসীর মৃত্যু ​ বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত ​ পিরোজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তিন মাসের প্রশিক্ষণে দক্ষতা অর্জন, এবার আয়ের সুযোগ ১০০ নারীর মোরেলগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা প্রতি শুক্রবার আইসিসিবিতে গাড়িপ্রেমীদের মিলনমেলা

টেকনাফে অপহরণ নাটকের রহস্যভেদ, ‘নিখোঁজ’ হানিফ উদ্ধার

কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশের টানা চার ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে চট্টগ্রামের হাটহাজারীর নিখোঁজ ব্যক্তি মো. আবু হানিফ (৫৫)–কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলা এ অভিযানে তাকে পাওয়া যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়ার একটি বাড়িতে।

হাটহাজারী মডেল থানায় দায়ের করা জিডির সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। উদ্ধার পরবর্তী জিজ্ঞাসাবাদে প্রকাশ পায় চমকপ্রদ তথ্য। আবু হানিফ নিজেই আত্মগোপনে গিয়ে নিজের অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, প্রথম স্ত্রীকে না জানিয়ে তিনি এক মাস আগে সাবরাংয়ের এক বিধবা নারীকে দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক বিরোধের জেরে তিনি টেকনাফে এসে ব্যবহৃত সব সিম বন্ধ করে আত্মগোপনে থাকেন। পরে শ্যালক কাসিমকে দিয়ে হাত-পা বেঁধে সমুদ্রপাড়ের ঝাউবাগানে ভিডিও ধারণ করিয়ে পরিবারের কাছে পাঠান। উদ্ধার অভিযানে তার ব্যবহৃত দুটি মোবাইল ও পাঁচটি সিম জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে হানিফ জানান, মুক্তিপণের টাকা নিয়ে তিনি দ্বিতীয় স্ত্রী ও সৎ সন্তানদের সঙ্গে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

উদ্ধারের পর তাকে তার সহোদর ভাইয়ের জিম্মায় দেওয়া হয়। পুরো ঘটনার বিষয়ে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষকে অবহিত করতে পরামর্শ দিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ।

জনপ্রিয়

রাজধানীতে এক রাতে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

টেকনাফে অপহরণ নাটকের রহস্যভেদ, ‘নিখোঁজ’ হানিফ উদ্ধার

আপডেট : ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫