ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর উপকূলের জন্য বিশেষ বরাদ্দ চায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম বাগেরহাট মায়ানমারে পাচারকালে সেন্টমার্টিনে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯ আর কত রামিসাকে হারাতে হবে? রামিসা হত্যা মামলার চার্জশিট আজই, ৫-৭ দিনের মধ্যে বিচার – স্বরাষ্ট্রমন্ত্রী জমকালো আয়োজনে গুরুর বাড়ি কিডস কমিউনিটির বৈশাখী কিডস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে মৎস্য ভিজিএফ (VGF) চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত ২৫১ রেলকোচ

টেকনাফে অপহরণ নাটকের রহস্যভেদ, ‘নিখোঁজ’ হানিফ উদ্ধার

কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশের টানা চার ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে চট্টগ্রামের হাটহাজারীর নিখোঁজ ব্যক্তি মো. আবু হানিফ (৫৫)–কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলা এ অভিযানে তাকে পাওয়া যায় টেকনাফের সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়ার একটি বাড়িতে।

হাটহাজারী মডেল থানায় দায়ের করা জিডির সূত্র ধরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। উদ্ধার পরবর্তী জিজ্ঞাসাবাদে প্রকাশ পায় চমকপ্রদ তথ্য। আবু হানিফ নিজেই আত্মগোপনে গিয়ে নিজের অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, প্রথম স্ত্রীকে না জানিয়ে তিনি এক মাস আগে সাবরাংয়ের এক বিধবা নারীকে দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক বিরোধের জেরে তিনি টেকনাফে এসে ব্যবহৃত সব সিম বন্ধ করে আত্মগোপনে থাকেন। পরে শ্যালক কাসিমকে দিয়ে হাত-পা বেঁধে সমুদ্রপাড়ের ঝাউবাগানে ভিডিও ধারণ করিয়ে পরিবারের কাছে পাঠান। উদ্ধার অভিযানে তার ব্যবহৃত দুটি মোবাইল ও পাঁচটি সিম জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে হানিফ জানান, মুক্তিপণের টাকা নিয়ে তিনি দ্বিতীয় স্ত্রী ও সৎ সন্তানদের সঙ্গে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

উদ্ধারের পর তাকে তার সহোদর ভাইয়ের জিম্মায় দেওয়া হয়। পুরো ঘটনার বিষয়ে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষকে অবহিত করতে পরামর্শ দিয়েছে টেকনাফ মডেল থানা পুলিশ।

জনপ্রিয়

এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর

টেকনাফে অপহরণ নাটকের রহস্যভেদ, ‘নিখোঁজ’ হানিফ উদ্ধার

আপডেট : ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫