ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মনে হচ্ছিল যেন অপহরণ করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় ​ “মাদক মুক্ত সমাজ গড়তে শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে” — রেজাবুদৌলা চৌধুরী বাগেরহাটে এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর টেকনাফে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের প্রয়াণ স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি সুমন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

বাবার দাফনে বাড়ি ফাঁকা, সাড়ে ৫ লাখ টাকার টাকা-স্বর্ণ চুরির অভিযোগ

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী এলাকায় বাড়ি ফাঁকা থাকার সুযোগে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। বাড়ির মালিকের দাবি, তার বাবার দাফন ও পারিবারিক কাজে বাড়ির বাইরে থাকার সময় এ ঘটনা ঘটে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৩ লাখ ৩৫ হাজার টাকা ও প্রায় এক ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন। অভিযোগে চুরি যাওয়া মালামালের মোট আনুমানিক মূল্য ৫ লাখ ৬৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত বুধবার (৭ অক্টোবর) পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বাড়ির মালিক মো. মিজানুর রহমান খান (৪৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বাবা গত ৫ অক্টোবর সকালে মারা যান। এরপর বাবার দাফন ও পারিবারিক কাজে তিনি স্ত্রী-সন্তানসহ পৈতৃক বাড়িতে চলে যান। এ সময় তার নিজ বসতঘরটি তালাবদ্ধ ছিল। মিজানুর রহমানের অভিযোগ, বুধবার দুপুর ২টার দিকে ব্যাংকের চেক নিতে নিজ বাড়িতে ফিরে তিনি ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো দেখতে পান। পরে বাড়ির পেছনের দরজা খোলা অবস্থায় দেখতে পান। আশপাশের লোকজনকে সঙ্গে নিয়ে ঘরে খোঁজাখুঁজি করে পেছনের কক্ষের স্টিলের আলমারিতে রাখা ৩ লাখ ৩৫ হাজার টাকা এবং দুটি স্বর্ণের চেইন পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। অভিযোগে চেইন দুটির আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, বুধবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যেতে পারে বলে ধারণা করছেন মিজানুর রহমান। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি থানায় অভিযোগ করেছেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী এলাকায় চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

মনে হচ্ছিল যেন অপহরণ করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় ​

বাবার দাফনে বাড়ি ফাঁকা, সাড়ে ৫ লাখ টাকার টাকা-স্বর্ণ চুরির অভিযোগ

আপডেট : ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬