ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মনে হচ্ছিল যেন অপহরণ করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় ​ “মাদক মুক্ত সমাজ গড়তে শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে” — রেজাবুদৌলা চৌধুরী বাগেরহাটে এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর টেকনাফে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের প্রয়াণ স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি সুমন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই

টেকনাফে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নাফ নদীসংলগ্ন কেওড়া বাগান এলাকা থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন নাজিরপাড়া বিওপির সদস্যরা এ অভিযান চালান।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি চালান মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে রাত সাড়ে ৮টার দিকে বিআরএম-৬ থেকে আনুমানিক এক কিলোমিটার পূর্বে বিএসপি পোস্টসংলগ্ন কেওড়া বাগান এলাকায় কৌশলগত অবস্থান নেন বিজিবি সদস্যরা।

পরে রাত ৯টার দিকে কয়েকজন ব্যক্তিকে বুকের সঙ্গে ককশিট ব্যবহার করে মাদক নিয়ে সাঁতরে নাফ নদী পার হয়ে কেওড়া বাগানের দিকে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মাদক পানিতে ফেলে পাশের কেওড়া বাগানে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পানিতে ভাসমান অবস্থায় দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী কার্যক্রম চলবে।

উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

জনপ্রিয়

মনে হচ্ছিল যেন অপহরণ করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় ​

টেকনাফে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার

আপডেট : ৮ ঘন্টা আগে