ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিতে নোবেল পেলেন নাভি পিল্লাই বাবার দাফনে বাড়ি ফাঁকা, সাড়ে ৫ লাখ টাকার টাকা-স্বর্ণ চুরির অভিযোগ টেকনাফে যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল কারবারিরা মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু পিরোজপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া

কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা

কুষ্টিয়ার কুমারখালীতে দুর্গাপূজা উপলক্ষে তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে। এতে গণেশ, লক্ষ্মী ও দুর্গার বাহন সিংহের প্রতিমার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মাবলম্বীদের সূত্রে জানা যায়, খয়েরচারা মাতৃমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল। শুক্রবার রাতে প্রতিমা তৈরির কাজ শেষ করেন কারিগর অধীর বিশ্বাস। কাজ শেষ করতে রাত প্রায় ২টা বেজে যায়। এ সময় কারিগরের সঙ্গে আরও চার জন মন্দিরে উপস্থিত ছিলেন। কাজ শেষে প্রতিমাগুলো ঢেকে রেখে তাঁরা বাড়ি ফিরে যান। সকালে মন্দিরে এসে প্রতিমার বিভিন্ন অংশ ভাঙা দেখতে পান।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস জানান, রাত ২টা পর্যন্ত তাঁরা মন্দিরে ছিলেন। কারিগর অধীর বিশ্বাস প্রতিমা তৈরির কাজ করছিলেন। কাজ শেষ হওয়ার পর প্রতিমাগুলো ঢেকে রেখে সবাই বাড়ি ফিরে যান। সকালে প্রতিমা ভাঙচুরের বিষয়টি জানতে পারেন। ঘটনা স্থলে যেয়ে দেখে প্রতিমা ভাঙা। তাঁদের ধারণা, রাত ২টার পর এ ঘটনা ঘটেছে।

কৌশিক বিশ্বাস বলেন, দুর্গাপূজা সামনে রেখে এমন ঘটনায় তাঁরা আতঙ্কিত। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন। তবে দীর্ঘদিন ধরে ওই এলাকায় তাঁরা চাপের মুখে রয়েছেন বলেও দাবি করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সারোয়ার বলেন, রাত ২টা পর্যন্ত মন্দিরে লোকজন ছিলেন। এরপর ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

দুর্গাপূজার আগে মন্দিরে প্রতিমা ভাঙচুরের এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জনপ্রিয়

জাতীয় সাংবাদিক সংস্থা তাড়াইল উপজেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরা

আপডেট : ৩ ঘন্টা আগে