ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া মোরেলগঞ্জে বিএনপির মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কুরআনের শিক্ষা মানুষকে বিশ্বে নন্দিত করে: মাসুদ সাঈদী নিষেধাজ্ঞার প্রথম দিনে ভোলায় ৬ হাজার মিটার জাল জব্দ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ সেন্ট মার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল ধ্বংস, জরিমানা ১০ হাজার টাকা আজ থেকে বন্ধ হচ্ছে মাছ ধরা, অনিশ্চয়তায় ভোলার জেলেরা গণপরিবহন ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক

পিরোজপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে পিরোজপুরে ২২ দিনের বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে কালিগঙ্গা ও কচা নদীতে যৌথ মহড়া দিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, পিরোজপুরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় হুলারহাট লঞ্চ টার্মিনাল থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে কালিগঙ্গা ও কচা নদীতে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহামুদুর রহমান মামুন ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। এ সময় নৌবাহিনী ও পুলিশের সদস্যদের সমন্বয়ে গঠিত টিম অভিযানে অংশ নেয়। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, সংরক্ষণ ও বেচাকেনা নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা কার্যকর করতে এ সময়ে জেলার বিভিন্ন নদ-নদীতে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মা ইলিশ রক্ষা, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

জনপ্রিয়

আপডেট : ৫৬ মিনিট আগে