ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু পিরোজপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অভিযান শুরু কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া মোরেলগঞ্জে বিএনপির মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কুরআনের শিক্ষা মানুষকে বিশ্বে নন্দিত করে: মাসুদ সাঈদী নিষেধাজ্ঞার প্রথম দিনে ভোলায় ৬ হাজার মিটার জাল জব্দ পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ সেন্ট মার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা-হেরোইন জব্দ প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ হাজার মিটার জাল ধ্বংস, জরিমানা ১০ হাজার টাকা

বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ

​বাগেরহাটে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে দৃষ্টিদান চক্ষু হাসপাতালের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​

দৃষ্টিদান চক্ষু হাসপাতালের নির্বাহী পরিচালক আবু সালেহ মোহাম্মদ আবীরের সভাপতিত্বে এবং দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ও সাইটসেভার্সের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের বিভিন্ন রোগ ও দৃষ্টিজনিত সমস্যা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চক্ষু চিকিৎসা সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
​

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক এম. রফিকুল ইসলাম, সহকারী ম্যানেজার বিশ্বজিৎ পাল, প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ, হাসপাতালের চিকিৎসক ও নার্স, সংকল্প প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

​

আলোচনা সভা শেষে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কোরআন (বা ক্রাচ) বিতরণ করা হয়। পাশাপাশি সমাজের শারীরিকভাবে অক্ষম ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ১৫ জনের মধ্যে হুইলচেয়ার, হিয়ারিং এইডসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

​

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টিশক্তি রক্ষার পাশাপাশি প্রতিবন্ধী ও অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবানদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

জনপ্রিয়

আপডেট : এক ঘন্টা আগে