ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পুলিশকে ফাঁসাতে গিয়ে নিজেই মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক পরিচয়দানকারী মোল্লা শাওন পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান অভাব পেরিয়ে স্বাবলম্বিতার পথে বান্দরবানের ১০০ নারী অনুমতি ছাড়াই সমাজসেবার প্রকল্প ঘর ভাঙার অভিযোগ, মালামাল সরিয়ে নেওয়ার দাবি পিরোজপুরে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান কমব্যাট স্পোর্টসের বিশ্বমানচিত্রে বাংলাদেশ: নতুন দিগন্ত উন্মোচন করলো ‘জেডএফসি রাজধানীতে জঙ্গি সন্দেহে আটক ২৩ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক প্রবীণ সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের প্রয়াণ, জাতীয় সাংবাদিক সংস্থার গভীর শোক রাজধানীতে থমথমে পরিস্থিতি: ককটেল বিস্ফোরণের পরপরই বাসে আগুন, আহত ১

রাজধানীতে থমথমে পরিস্থিতি: ককটেল বিস্ফোরণের পরপরই বাসে আগুন, আহত ১

রাজধানীতে জুমার নামাজের পর থেকে শুরু হওয়া ককটেল বিস্ফোরণের পরপরই রাতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে ‘মিরপুর সুপার লিংক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মালিবাগ, যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিভিন্ন এলাকায় বিস্ফোরণের চিত্র:

যাত্রাবাড়ী: সন্ধ্যা সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী থানা ও ট্রাফিক পুলিশ বক্সের সামনে পৃথকভাবে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ধারণা করছে, মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছিল।

মহাখালী ও আগারগাঁও: সন্ধ্যার দিকে মহাখালীতে পরপর দুটি এবং আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছে সড়কে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।

মালিবাগ: জুমার নামাজের পর মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।

​বাসে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় যুক্ত দুর্বৃত্তদের শনাক্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে যাত্রাবাড়ীসহ রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয়

পুলিশকে ফাঁসাতে গিয়ে নিজেই মামলায় ফেঁসে গেলেন সাংবাদিক পরিচয়দানকারী মোল্লা শাওন

রাজধানীতে থমথমে পরিস্থিতি: ককটেল বিস্ফোরণের পরপরই বাসে আগুন, আহত ১

আপডেট : ১৯ ঘন্টা আগে