ফাইল ছবি
সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বর্তমানে মুন্সীগঞ্জ কারাগারে বন্দি থাকা দীপু মনিকে স্বামীর জানাজায় শেষবারের মতো অংশ নেওয়ার সুযোগ দিতে প্যারোলে মুক্তির প্রক্রিয়া শুরু করেছে তার পরিবার ও আইনজীবি দল। আইনজীবীরা জানান, প্যারোলে মুক্তির আবেদন ও আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তারা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন।
প্যারোলে মুক্তির আবেদনের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসার পরই প্রয়াত ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের চূড়ান্ত সময় ও স্থান নির্ধারণ করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখযোগ্য যে, পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ ২০১৯ সালে স্ট্রোক করার পর থেকে দীর্ঘদিন গুরুতর অসুস্থ ছিলেন।

নিজস্ব প্রতিবেদকঃ 


















